ডোনাল্ড ট্রাম্পের শুল্ক এখনো টেনে চলেছে ইইউ

ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য লড়াইয়ের অবসান ঘটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হওয়ার আট মাস পরও অবস্থার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।
পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি যেন এখনো বহাল আছে।
ট্রাম্প প্রশাসনের শুল্কের বোঝা টেনে চলেছে ইউরোপ।
আটলান্টিকের দুপারের মধ্যে সম্পর্ক আগের অবস্থায় ফেরেনি।

ইউরোপিয়ানরা আশা করেছিল তাদের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্পের আরোপ করা আমদানি শুল্ক বাইডেন প্রত্যাহার করবেন।
‘জাতীয় নিরাপত্তার’ কারণ দেখিয়ে ট্রাম্প ২০১৮ সালে ঐ শুল্ক আরোপ করেন।
যদিও এটি জাতীয় নিরাপত্তার মধ্যে পড়ে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেই বিতর্ক ছিল।
বিষয়টি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির জন্য যথেষ্ট সংবেদনশীল।
তাই বাইডেন সম্ভবত ধীরে চলার নীতি অনুসরণ করছেন।

Comments (0)
Add Comment