৮ দেশের ভ্রমণকারীদের জন্য দুয়ার খুলছে সিঙ্গাপুর

টিকার ডোজ সম্পূর্ণকারী বিশ্বের ৮ দেশের ভ্রমণকারীদের কোনও ধরনের কোয়ারেন্টাইন ছাড়াই সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে দেশটি।
করোনাভাইরাসের বিধিনিষেধ শিথিলের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আরব নিউজ।

টেলিভিশনে দেওয়া ভাষণে সিঙ্গাপুরের বাসিন্দাদের উদ্দেশে প্রধানমন্ত্রী লি বলেন, করোনা এখনই চলে যাচ্ছে না।
তবে টিকাদান, সামাজিক দূরত্ব বিধি এবং সতর্ক নজরদারির মাধ্যমে নতুন স্বাভাবিকতাকে সঙ্গী করে বেঁচে থাকা সম্ভব।
সিঙ্গাপুর থেকে কোম্পানি এবং বিনিয়োগকারীদের আঞ্চলিক এবং বৈশ্বিক ব্যবসা পরিচালনা করতে হয়।
তাদের জন্য কাজ করা লোকজনের জীবিকা অর্জনের জন্য ভ্রমণ চালু করতে হবে।

Comments (0)
Add Comment