মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীন তাইওয়ান আক্রমণ করলে, তাইওয়ানকে প্রতিরক্ষা সহায়তা দিতে এগিয়ে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র।
চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এর মাঝে স্থানীয় সময় বৃহস্পতিবার এ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।
সিএনএন টাউন হলে তাইওয়ানকে প্রতিরক্ষা সহায়তার দেওয়ার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাইওয়ানের প্রতি আমাদের একটা প্রতিশ্রুতি রয়েছে।
এর আগেও তিনি এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের কানাডা ও ইউরোপে ন্যাটো মিত্রদের রক্ষা করার জন্য যেমন একটি প্রতিশ্রুতি রয়েছে ঠিক তেমনি জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের সঙ্গেও রয়েছে।