‘বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে নজির সৃষ্টি করেছে ভারত’

বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার কাজ চলছে।
ইতোমধ্যে বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে নজির তৈরি করে ফেলেছে ভারত।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এসময় তিনি স্বাস্থ্য-সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, এর আগে আমাদের বাইরে থেকে টিকা আমদানি করতে হতো।
এখন আমরা গোটা বিশ্বকে টিকা সরবরাহ করছি।

নরেন্দ্র মোদী বলেন, সবচেয়ে বড় কথা, ভারতের টিকাকরণ অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত।
উৎপাদনের সঙ্গে সঙ্গে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল তা সবার কাছে পৌঁছে দেওয়া। মানুষের কাছে টিকা পৌঁছানোর ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করেছি।

 

Comments (0)
Add Comment