‘লিটনের স্কিল বড় পর্যায়ে পারফর্ম করার জন্য যথেষ্ট’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চিন্তার কারণ সম্ভবত অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও ওপেনার লিটন দাসের অফফর্ম।
তবে সৌভাগ্যক্রমে সুপার টুয়েলভে যেতে তা খুব একটা প্রভাব ফেলেনি।
কিন্তু মূল পর্বে সব বাঘা বাঘা প্রতিপক্ষের মুখোমুখি হবে টাইগাররা।
তখন নির্ভরযোগ্য এই দুই ব্যাটারের অফফর্ম চিন্তার কারণ হতেও পারে।

বিশেষ করে দীর্ঘদিন ধরেই ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে ব্যাট হাসছে না মুশফিকুর রহিমের।
বিশ্বকাপে এসেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।
প্রথম রাউন্ডের তিনটি ম্যাচেই তার আউট সবার কাছে দৃষ্টিকটু লেগেছে।
একই কথা প্রযোজ্য লিটন দাসের ক্ষেত্রে। যদিও পাপুয়া নিউগিনির বিপক্ষে ২৭ রান করেছেন।
কিন্তু তার এই রান টাইগার সমর্থক ও সমালোচকদের ঠিক সন্তুষ্ট করতে পারছে না।

Comments (0)
Add Comment