‘অবসর নিতে চেয়েছিলেন তামিম’

মরুর বুকে টাইগারদের বিশ্বকাপ অভিযান নিয়ে যখন ব্যস্ত ক্রীড়াঙ্গন, ঠিক তখনই জানা গেল নতুন এক বিস্ফোরক খবর।
টি-টোয়েন্টি ক্রিকেট থেকেই অবসর নিতে চেয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তবে তা হতে দেননি খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার একান্ত আলাপে এ খবর জানিয়েছেন বোর্ড প্রধানই।

বিসিবি সভাপতি বলেন, তামিম প্রতিটা সিদ্ধান্তই আমার সঙ্গে আলাপ করে নিয়েছে। গত নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই আমাকে জানিয়েছিল যে, সে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে চায়। এই ফর‌ম্যাটে আর খেলতে চায় না।

পাপন আরও বলেন, সেসময় আমিই তাকে বলেছি, তুমি এখন এসব কিছু করো না, আগে ঘুরে আসো তারপর দেখা যাবে।

Comments (0)
Add Comment