মালদ্বীপে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আকর্ষণীয় হলিডে প্যাকেজ

আগামী ১৯ নভেম্বর থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

দেশীয় পর্যটকদের সাশ্রয়ী খরচে এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপ ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে বেসরকারি এ সংস্থাটি।

আগামী ১৯ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ইউএস-বাংলার মালদ্বীপের হলিডে প্যাকেজগুলো কার্যকর থাকবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ভ্রমণপিপাসু বাংলাদেশি পর্যটকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার অপূর্ব মিশ্রনের শহর মালদ্বীপের ভ্রমণকে উপভোগ্য করতে প্রতিজনের জন্য প্যাকেজ মূল্য ন্যূনতম ৫৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
দুই রাত-তিনদিন থাকা, ঢাকা-মালে-ঢাকা সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ আরেও নানাবিধ সুযোগ-সুবিধা রয়েছে ট্যুর প্যাকেজে।
১৯ নভেম্বর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

Comments (0)
Add Comment