পদত্যাগ করছেন সৌরভ

ক্রিকেটের জন্যেই বিশ্বজোড়া জনপ্রিয়তা পেলেও সৌরভ গাঙ্গুলির প্রথম প্রেম ফুটবল। ফুটবলের প্রতি প্রেমের কারণেই শহরের অন্যতম প্রধান ক্লাব মোহনবাগানের সঙ্গে জুড়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। এবার সেই মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরের সমস্ত পদ থেকে ইস্তফা দিতে হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে।

মোহনবাগানের মালিক সংস্থা অর্থাৎ আরপি – সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী সদ্য সমাপ্ত নিলামে আইপিএলের লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনেছে। সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ায় স্বার্থের সংঘাত তৈরি হয়েছে।
গোটা বিষয়ের স্বচ্ছতা বজায় রাখবার জন্যেই মোহনবাগানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন সৌরভ।

Comments (0)
Add Comment