ভারতকে হারের লজ্জা দিল নিউজিল্যান্ড

পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর এবার নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবলো বিরাট কোহলির ভারত।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিউই বোলারদের তোপের মুখে মাত্র ১১০ রান তুলতে সক্ষম হয় বিরাট কোহলি অ্যান্ড কোং।
জবাব দিতে নেমে ড্যারিল মিচেলের ঝড়ের মুখে বড় পরাজয় স্বীকার করতে বাধ্য হলো ভারত।
৩৩ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।

ফেবারিটের তকমা গায়ে নিয়ে বিশ্বকাপে খেলতে এসে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে বিশাল এক হোঁচট খেলো বিরাট কোহলির দল।
সুপার টুয়েলভ শুরুর পরদিনই পাকিস্তানের মোকাবেলা করে টানা এক সপ্তাহের বিরতি।
আইপিএল খেলে আসা ভারতীয় ক্রিকেটারদের জন্য এই বিরতিটা খুবই প্রয়োজন ছিল।

কিন্তু সেই বিরতি কোনো কাজেই লাগলো না। ভারতীয় ব্যাটসম্যানরা হাত খুলে খেলতেই পারলো না।
মাত্র ১১০ রানের মধ্যে থেমে যেতে হলো। অথচ তাদের ছুঁড়ে দেয়া এই মামুলি লক্ষ্য নিউজিল্যান্ড পার হয়ে গেলো মাত্র ১৪.৩ ওভারেই।

Comments (0)
Add Comment