ভারতে দৈনিক ৩১ শিশুর আত্মহ’ত্যা

২০২০ সালে ভারতে দৈনিক গড়ে ৩১ শিশু আত্মহত্যা করেছে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)।
এক বছরের ব্যবধানে দেশটিতে শিশু আত্মহত্যার হার বেড়েছে ১৮ শতাংশের বেশি। পারিবারিক সমস্যা সবচেয়ে বেশি দায়ী হলেও এর পেছনে করোনা মহামারিরও বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এনসিআরবি’র তথ্যমতে, ২০২০ সালে ভারতে ১১ হাজার ৩৯৬টি শিশু আত্মহত্যা করেছে।
২০১৯ সালে এর পরিমাণ ছিল ৯ হাজার ৬১৩ জন ও ২০১৮ সালে ৯ হাজার ৪১৩ জন।
অর্থাৎ গত বছর ভারতে আত্মহত্যায় শিশুমৃত্যুর ঘটনা ২০১৯ সালের তুলনায় ১৮ শতাংশ এবং ২০১৮ সালের তুলনায় অন্তত ২১ শতাংশ বেড়েছে।

Comments (0)
Add Comment