জাতিসংঘের ‘জলবায়ু শীর্ষ সম্মেলন কপ২৬’-এ দেয় বক্তব্যে বিশ্বনেতাদের কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি ভেঙে বেরিয়ে আসার জন্যই ক্ষমা চান বাইডেন।
সোমবার গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে বাইডেন বলেন, আমার হয়তো ক্ষমা চাওয়া ঠিক নয়।
কিন্তু আমি সত্য লুকিয়ে থাকতে রাজি নয়। চরম সত্যের জন্য ক্ষমা চাই।
আগের প্রশাসনের (ট্রাম্প) এই পদক্ষেপের জন্য আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আমি খুবই লজ্জিত।
বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকট জলবায়ু পরিবর্তন নিয়ে গ্লাসগোতে ১২০ জন বিশ্বনেতা হাজির হয়েছেন। সেখানে বিশ্বনেতারা জলবায়ুর ঝুঁকি হ্রাস নিয়ে আলোচনা করছেন। স্পষ্ট প্রতিশ্রুতির মধ্য দিয়ে জলবায়ু সম্মেলন শেষ করার প্রত্যাশা জাতিসংঘের।