‘আমরা নিজেদের কবর খুঁড়ছি’

‘আমরা নিজেদের কবর খুঁড়ছি’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
সোমবার যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্ল্যাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনে জলবায়ুর হুমকি নিয়ে বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অ্যান্তনিও গুতেরেস বলেন, ‘জীবাশ্ম জ্বালানির প্রতি আমাদের আসক্তি মানবতাকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে।’

ভাষণে বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এটি থামাতে হবে অথবা এটি আমাদের থামিয়ে দেবে। যথেষ্ট হয়েছে বলার এটাই সময়।
জ্বালিয়ে-পুড়িয়ে, ড্রিলিং এবং খনিতে যথেষ্ট খনন করে আমাদের পথ আরও গভীর করা হয়েছে। আমরা নিজেদের কবর খুঁড়ছি।’

অ্যান্তনিও গুতেরেস বলেন, ‘জীববৈচিত্র্যকে যথেষ্ট ধ্বংস করা হয়েছে।
কার্বন দিয়ে নিজেদের যথেষ্ট মেরে ফেলা হয়েছে।
প্রকৃতির সাথে যথেষ্ট টয়লেটের মতো আচরণ করা হয়েছে।’

Comments (0)
Add Comment