সোমবার (০৪ জুলাই) রাজধানীর সংসদ অ্যাভিনিউতে টোয়াব কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। যার পতিপাদ্য ছিল ‘স্টপ টেরোরিজম, সেভ ট্যুরিজম’।
কর্মসূচিতে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশে এমন হামলায় আমরা গভীরভাবে হতভম্ব। এ ধরনের ঘটনা আমাদের জন্য নানামাত্রিক সমস্যার। এতে দেশের পর্যটন শিল্প বাধাগ্রস্ত হবে; আমরা পিছিয়ে পড়বো।
নেতারা আরও বলেন, বাংলাদেশ একটি বন্ধত্বপূর্ণ ও শান্তিপূর্ণ দেশ। এই ধারা ও সুনাম আমাদের ধরে রাখতে হবে।
টোয়াব সব রকম সহিংসতার বিরুদ্ধে, এই সংগঠন চায় জঙ্গি হামলার বিরুদ্ধে সরকার আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।