ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশের গুরগাঁও শহরের ৮ এলাকায় প্রকাশ্যে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে নগর প্রশাসন।
প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গুরগাঁও নগর প্রশাসন কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে বলেছে, ‘মুসলমানদের জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ ও ঈদগাহের বাইরে মোট ৩৭টি খোলা স্থান বরাদ্দ দেয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের আপত্তির কারণে এই ৩৭টি স্থানের ৮টিতে নামাজ আদায়ের জন্য না যেতে মুসলিমদের আহবান জানানো হচ্ছে।
এতদিন গুরগাঁওয়ের মুসলিমরা মসজিদ, ঈদগাহ ছাড়াও এই ৩৭টি স্থানে জুমার নামাজ পড়তেন।
মঙ্গলবার প্রশাসনের আদেশের পর এই সংখ্যা বর্তমানে নেমে এসেছে ২৯টিতে।
যে ৮টি স্থান প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে তার ৪টিই গুরগাঁওয়ের বাঙালি অধ্যুষিত এলাকা ৪৯ নম্বর সেক্টরে।
এছাড়া জাকারান্দা মার্গ অঞ্চলের ডিএলএফ এলাকায় ৩টি এবং সুরাট নগর অঞ্চলে ১টি স্থান রয়েছে এই তালিকায়।