৫ থেকে ১১ বছর বয়সীদের টিকার অনুমোদন দিলো সৌদি আরব

পাঁচ থেকে ১১ বছর বয়সীদের করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে সৌদি আরব।

দেশটির ফুড অ্যান্ড ড্রাগ কর্তৃপক্ষ ( এসএফডিএ) স্থানীয় সময় বুধবার এ অনুমোদন দেয়। আরব নিউজের খবরে জানা গেছে এ তথ্য।

বিশ্বের অনেক দেশেই ১২ বছরের উর্ধ্বে সবাইকে করোনা টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
টিকা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য শিশুদেরও অন্তর্ভূক্ত করা হচ্ছে, তাদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে।
বিভিন্ন দেশ এরই মধ্যে প্রস্তাব পেয়েছে এই বয়সীদের টিকা দেওয়ার জন্য।
আগামীতে সৌদি আরবও টিকা দিতে যাচ্ছে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের।

গত সপ্তাহে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের মতামত জানতে জরিপ পরিচালনা করে।
এছাড়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অবশেষে বাচ্চাদের টিকা দেওয়ার অনুমোদন দেয় এসএফডিএ।

 

Comments (0)
Add Comment