সুজনের হাতে বাংলাদেশ দল

প্রিয় দলের বিশ্বকাপ ব্যর্থতায় হতাশ গোটা দেশ ও জাতি।
চারদিকে সমালোচনার ঝড়।
ক্রিকেটারদের নেতিবাচক অ্যাপ্রোচ, অনুজ্জ্বল, দ্যুতিহীন, জীর্ন-শীর্ণ আর লক্ষ্য ও দায়িত্বহীন পারফরম্যান্স নিয়ে নানান কথাবার্তা সর্বত্র।
লাখো-কোটি টাকা মাসোহারা পাওয়া এক ঝাঁক বিদেশি কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেল নিয়েও উঠেছে নানা প্রশ্ন, অনেক প্রশ্নের তিরে জর্জরিত ক্রিকেট বোর্ডও।

সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দ্রুত ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সেজন্য বিশ্বস্ত-পরীক্ষিত খেলোয়াড়দের কাছের মানুষ বলে বিবেচিত খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর (দলের পরিচালক) হিসেবে নিয়োগ দিচ্ছে বিসিবি।
উচ্চপর্যায়ের দায়িত্বশীল একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

জানা গেছে, জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফদের কর্মদক্ষতা, কর্মতৎপরতা, লক্ষ্য পরিকল্পনা নির্ধারণ, টিম কম্বিনেশন ও গেম প্ল্যান তৈরির কাজটি আরও সুচারু ও সুবিন্যস্ত করতে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর ওপর ‘টিম ডিরেক্টর’ করে সুজনকে নিয়োগ দেওয়া।

Comments (0)
Add Comment