ভারতকে ১০ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান।
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে ভারতকে ফাইনালে চান দেশটির কিংবদন্তি পেসার শোয়েব আখতার।
তবে ফাইনাল দূরে থাক, সেমিফাইনাল ভাগ্যও এখন ভারতের নিজের হাতে নেই।
তাদের এখন তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হবে রোববার আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে।
এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে ভারতের আর কোনো সুযোগই থাকবে না।
তবে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে নেট রান রেটের মারপ্যাঁচে সেরা চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের।