সেমিফাইনালে যেতে ভারত পাচ্ছে বিশেষ সুবিধা!

আগের ম্যাচে আফগানিস্তানকে পাত্তা দেয়নি ভারত।
এবার স্কটল্যান্ডকে উড়িয়ে দিল মাত্র ৩৯ বলেই।
৮১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে বিরাট কোহলির দল।

১৭.৪ ওভারে ৮৫ রানে স্কটিশদের অলআউট করে দেয় ভারত।
এরপর ব্যাট হাতে নেমে চার-ছক্কা হাঁকিয়ে ৬.৩ ওভারেই খেলা শেষ করে দেন রাহুল-রোহিতরা।

এই ম্যাচ জিতে নেট রানরেট অনেক বাড়িয়ে নিয়েছে বিরাট কোহলি এন্ড কোং।
তাহলে কি সেমিফাইনালে যেতে পারবে ভারত?

এক্ষেত্রে ভারত বিশেষ সুবিধা পাচ্ছে। আফগান-নিউজিল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর।
আর কোহলিরা খেলবে তাদের শেষ ম্যাচ খেলবে নামিবিয়ার বিপক্ষে।
তাই কত রান রেট বাড়িয়ে নিয়ে খেলা শেষ করতে হবে জেনেই মাঠে নামবে ভারত।

Comments (0)
Add Comment