আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের টয়লেট নষ্ট।
যার কারণে সমস্যায় পড়েছিলেন সেখান থেকে পৃথিবীর ফেরার অপেক্ষায় থাকা চার নভোচারী।
তাদের পরে থাকতে হয়েছে ডায়পার।
সে অবস্থাতেই অবশেষে পৃথিবীতে ফিরেছেন তারা।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, বিকল্প ব্যবস্থায় প্রায় ২০ ঘণ্টার এ যাত্রায় মূল পোশাকের নিচে ডায়াপার পরেই আসতে হয়েছে ওই নভোচারীকে।
স্থানীয় সময় গতকাল সোমবার তাদের নিয়ে স্পেসএক্সের একটি ক্যাপসুল ফ্লোরিডা উপকূলে অবতরণ করেছে।
স্পেসএক্সের নভোযানে গত ২৩ এপ্রিল এই চার নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়।
তাদের বহনকারী ক্যাপসুলটি সর্বোচ্চ ২১০ দিন পর্যন্ত মহাকাশে রাখার জন্য সনদপ্রাপ্ত। কিন্তু নভোযানের টয়লেট অকেজো হয়ে পড়ায় নির্ধারিত সময়ের আগেই তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রতিষ্ঠানটি।