যাদের নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল

দাপুটে পারফরম্যান্স দিয়ে আরব আমিরাতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছা পাকিস্তান বিশ্বযজ্ঞে থাকা স্কোয়াডের মাত্র একজনকে বাদ রেখে খেলতে আসছে বাংলাদেশে।
কেবল মোহাম্মদ হাফিজ আসছেন না।

তিন ম্যাচের টি-টুয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলতে আসছেন বাবর আজমরা।
তাদের বোর্ড ছোট ফরম্যাটের সিরিজের জন্য ১৮ সদস্যের দল দিয়েছে।
যার ১৭ জনই আছেন বিশ্বকাপে।

৪১ বছর বয়সী হাফিজ নির্বাচকদের অনুরোধ করেছেন বাংলাদেশ সফরে বিবেচনা না করে সম্ভাবনাময় কাউকে সুযোগ করে দিতে।
পিসিবি তার অনুরোধ রেখেছে।

মূল স্কোয়াডের সঙ্গে বিশ্বকাপের রিজার্ভ খুশদিল শাহ, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির আসছেন টাইগার ডেরায়।

পাকিস্তান ঢাকায় পা রাখবে ১৭ নভেম্বর। ১৯, ২০, ২২ তারিখে হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো।
সব খেলাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। তারপর হবে টেস্ট সিরিজ।

 

 

Comments (0)
Add Comment