আগেই জানা, বিশ্বকাপের পরপরই বাংলাদেশের মাটিতে তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে পাকিস্তান ক্রিকেট দল।
তাদের আশা ছিল ফাইনাল খেলার।
সেই মোতাবেক ফাইনালের পরই বাংলাদেশে আসার কথা ছিল বাবর আজমের দলের।
কিন্তু বৃহস্পতিবার রাতে সেমিফাইনালেই থেমে গেছে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা। অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটের হারে বিদায়ঘণ্টা বেজে গেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। আর বাদ পড়ার পরদিনই বাংলাদেশের পথে উড়াল দিচ্ছে পাকিস্তানের টি-টোয়েন্টি দল।
আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি।
এর এক সপ্তাহ আগেই আজ মধ্যরাতে দুবাই থেকে বাংলাদেশে উদ্দেশে রওনা করবে পাকিস্তান।
খবরটি জানাচ্ছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।