কারাগারে বিয়ের অনুমতি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তার দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি পেয়েছেন।

শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কারা গভর্নর অন্য বন্দিদের মতো অ্যাসাঞ্জের আবেদন পর্যালোচনা করে বিয়ে করার অনুমতি দিয়েছেন।
ফলে অ্যাসাঞ্জ এবং তার বাগদত্তা মরিস এখন কারাগারে বসেই আইন অনুযায়ী বিয়ে করতে পারবেন।
তবে বিয়ের সম্পূর্ণ খরচ নিজেদের বহন করতে হবে।

২০১১ সালে আইনজীবী মরিসের সঙ্গে অ্যাসাঞ্জের পরিচয় হয়।
তখন মরিস অ্যাসাঞ্জের আইনজীবী হিসেবে কাজ করতেন।

Comments (0)
Add Comment