হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে থানায় ধ’র্ষণের অভিযোগ

নতুন করে বিতর্কে জড়ালেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
ভারতীয় সংবাদ সংস্থা (এএনআই) থেকে প্রাপ্ত তথ্যমতে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ভারত জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার।
রেহনুমা ভাটি নামের এক মহিলা মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় গত ২৪ই সেপ্টেম্বর এই অভিযোগ দায়ের করেন৷

রেহিনুমা ভাটি দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠজন, রিয়াজ ভাটির স্ত্রী।
মূলত তার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে।
তিনি জানিয়েছেন, জোর করে তাকে দিয়ে দেহব্যবসা করাতেন তার স্বামী রিয়াজ ভাটি৷
স্বামী ছাড়াও রেহিনুমা তার অভিযোগে জড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি ও কংগ্রেস নেতা রাজীব শুক্লা, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুনাফ প্যাটেল এবং হার্দিক পান্ডিয়ার নাম।

হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগে রেহিনুমা বলেছেন, তাকে ধর্ষণ করেছেন হার্দিক৷
ধর্ষণ করার সময় মাদকাসক্ত ছিলেন তিনি।
সেই ঘটনায় জড়িত ছিলেন আরেক ক্রিকেটার মুনাফ প্যাটেল, প্রাক্তন বিসিসিআই চেয়ারম্যান রাজীব শুক্লা এবং পৃথ্বীরাজ কোঠারি।

Comments (0)
Add Comment