বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল।
এতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী।
এবার এই সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী এলিনা শাম্মী।
তাকে দেখা যাবে বেগম খালেদা জিয়ার চরিত্রে।
সোম’বার বিকেলে এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এলিনা শাম্মী।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
এলিনা শাম্মী বলেন, ‘বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্য আজ বিকেলে চুক্তিবদ্ধ যুক্ত হলাম।
এতে বেগম খালেদা জিয়ার চরিত্র অভিনয় করবো।’
মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমামুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা
তিনি আরও বলেন, ‘এটা নিসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে।
আমিও সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। এটা আমার জন্য সৌভাগ্যের।
চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার।’