২০ মিনিট দেরি হলেই মৃত্যু হতো পাক উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের!

বিশ্বকাপে সেমিফাইনালের আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন পাকিস্তান দলের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও অভিজ্ঞ শোয়েব মালিক।

এ দুই তারকা মাঝারি মাত্রায় ফ্লুতে আক্রান্ত বলে প্রথমে জানায় পিসিবির মেডিকেল ইউনিট।
পরে তথ্য প্রকাশ হয় বুকের মারাত্মক সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিজওয়ান। এমনকি আইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয় তাকে।

দু’দিন পর মাঠে নেমে তার ৫২ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলা দেখে কেউ বুঝতেই পারেননি যে, কতটা অসুস্থ হয়ে পড়েছিলেন রিজওয়ান।
যে তাকে আইসিইউতে ভর্তি হতে হলো।

এবার রিজওয়ান জানিয়েছেন, সেই ভয়াল দিনটির কথা।
তিনি জানান, সেদিন যদি ২০ মিনিট দেরি করে হাসপাতালে যেতেন তহালে আর মাঠে খেলাই হতো না তার।
পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতেন হয়তো।

গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন রিজওয়ান।

বললেন, ‘সেদিন জ্বরে আক্রান্ত হওয়ার পর বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করছিলাম।
নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল আমার।
যখন হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা বলেন, আমার শ্বাসনালি বন্ধ হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যেতে ২০ মিনিট দেরি হলে আমার শ্বাসনালি ও ফুসফুস কাজ করা বন্ধ করে দিত!
আমি মারা যেতে পারতাম।
সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ।’

Comments (0)
Add Comment