জাপানে তীব্র শ্রমিক সংকট, নিতে চায় বিদেশিদের

জাপানে শ্রমিক সংকট দূর করতে দেশটির অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে। এতে প্রবাসীরা কাজের জন্য সহজেই জাপানে যাওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার জাপানের বিচার মন্ত্রণালয় বলেছে, আগামী ২০২২ অর্থবছরের শুরুর দিকে জাপানে অনির্দিষ্টকালের জন্য প্রবাসী শ্রমিক নেবে।

জাপান সর’কারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাৎ’সুনো বলেছেন, জাপানে শ্রমিক সংকট দূর করা মানে স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি নয়।
স্থায়ী বসবাসের অনুমতির জন্য ভিন্ন আবেদন প্রক্রিয়ার প্রয়োজন পড়বে।

একদিকে জাপান সরকার দীর্ঘদিন অভিবাসন বন্ধ রেখেছে।
অন্যদিকে জাপানে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীর বৃদ্ধির কারণে তীব্র শ্রমিক সংকট তৈরি হয়েছে।
যে কারণে আবারও অভিবাসীদের জন্য সীমান্ত খুলে দিতে দেশটির সরকারের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে।

জাপানের থিংকট্যাঙ্ক প্রতিষ্ঠান জাপান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক তোশিহিরো মেনজু বলেছেন, জাপানে বয়স্ক জনগোষ্ঠী মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
জাপান সরকার যদি বিদেশি কর্মীদের জন্য একটি ভালো বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করে স্বাগত জানায় তাহলে উন্নয়ন কাঠামো বজায় থাকবে।
জাপানে যথাযথ কাঠামো রয়েছে বলে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Comments (0)
Add Comment