দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদি, কৃষি আইন বাতিল

দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি বলেন, আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি।
আমি বলতে চাই যে, হয়তো আমাদের তপস্যাতেই খামতি ছিল।
তাই কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে। এই মাসে শুরু থেকে চলা সংসদ অধিবেশনে এই কৃষি বিল প্রত্যাহার করব।
আমি সবাইকে অনুরোধ করব, আন্দোলন ছেড়ে একটি নয়া সূচনা করি।
শিগগির আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া পূর্ণ করে দেব।
এবার আপনারা সবাই ক্ষেতে ফিরে যান, পরিবারের মধ্যে ফিরে যান।

পাঞ্জাব নির্বাচনের আগে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে জোট গড়ার ক্ষেত্রে এই পদক্ষেপ বড় হতে চলেছে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

Comments (0)
Add Comment