ইসরায়েলের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার আহ্বান প্রেসিডেন্ট এরদোয়ানের

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সাথে ফোনালাপকালে সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
এ দু’দেশের মধ্যে ফোনালাপের এটি একটি বিরল ঘটনা।
দেশটির প্রেসিডেন্টের দফতর এ কথা জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, গুপ্তচর বৃত্তির সন্দেহে এক সপ্তাহ ধরে তুরস্কে বন্দি থাকা ইসরাইলি যুগল মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টা পর তাদের মধ্যে এ ফোনালাপ হয়।
গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মৃত্যুর পর ২০১৮ সালে বিশেষ করে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয়ায় তুরস্ক ও ইসরাইলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

ইস্তাম্বুলের সবচেয়ে উঁচু ভবন থেকে এরদোয়ানের বাসভবনের ছবি তোলার অভিযোগে মোরদি ও নাতালি ওকনিন’কে গত সপ্তাহে আটক করা হয়েছিল।

Comments (0)
Add Comment