টিভি নাটকে নারীদের নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানে টেলিভিশন কীভাবে চলবে, সে বিষয়ে নতুন নিয়ম জারি করেছে কট্টোর তালবান সরকার, তাতে নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নারীদের সাংবাদিকতা এখনও নিষিদ্ধ না হলেও টেলিভিশনের পর্দায় হাজির হওয়ার সময় তাদের এবং নারী উপস্থাপিকাদের হিজাব পরার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে তাদের মুখঢাকা বোরকা পরতে হবে, না শুধু মাথা ঢাকলেই চলবে, সে বিষয়টি তালেবানের নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি।

আফগান সাংবাদিকরা বলছেন, তালেবানের এই নতুন নিয়মের মধ্যে কিছু বিষয় অ’স্পষ্ট এবং ব্যাখ্যার প্রয়োজন আছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সৈন্য প্রত্যাহারের সুযোগে গত অগাস্টের মাঝামাঝি সময়ে কট্টর ইসলামী গোষ্ঠী তালেবান আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরলে নারীদের ভবিষ্যত নিয়ে তৈরি হয় উদ্বেগ, আতঙ্ক।

Comments (0)
Add Comment