অফিস সপ্তাহে চারদিন

করোনাভিরাসের প্রভাব পড়েছে কর্মক্ষেত্রেও। কর্মহারা হয়েছেন বহু মানুষ।
মাসের পর মাস বেতন পাননি। কেউ আবার কম বেতনেও কাজ করেছেন।
এই মহামারিতে সরকারি বা বেসরকারি সংস্থাগুলো আরও একটা পথ বেছে নিয়েছে।
তা হল বাড়ি থেকে কাজ। যাকে প্রচলিত কথায় আমরা বলি ‘Work From Home‘।
অফিস সপ্তাহে চারদিন, কমল কর্মঘণ্টাও!

করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে তাই আগে থেকে সতর্ক বহু কর্পোরেট সংস্থা। কেউ কেউ সুরক্ষা নিয়ে কর্মক্ষেত্র খোলার কথা ভেবেছে।
আবার অনেকে আগামী দিনেও ‘Work From Home‘ ব্যবস্থা চালিয়ে যাওয়ার কথা ভাবছেন। তবে সবার থেকে একটু অন্যভাবে ভাবল একটি সংস্থা।
করোনাকালে কাজের পরিবেশ বজায় রাখতে ৪৩০ জন কর্মচারির জন্য নতুন নিয়ম চালু করছে সংস্থাটি।

কর্মচারিদের সুবিধার্থে সপ্তাহে কাজের দিন সংখ্যা কমিয়ে দিয়েছে সংস্থাটি।
এবার থেকে সংস্থার ৪৩০ জন কর্মীকে সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করতে হবে।
বাকি ৩ দিন ছুটি কাটাতে পারবেন তারা। এমনকি কাজের সময়ও কমানো হয়েছে।
ওই সংস্থাটি হলো অ্যাটম ব্যাংক নামে যুক্তরাজ্যের একটি ব্যাংকিং সংস্থা।
কর্তৃপক্ষের বিশ্বাস, এতে কর্মচারিদের কাজের প্রতি আগ্রহ বাড়বে।
তাদের শরীর ও মন ভাল থাকবে।

Comments (0)
Add Comment