সাংহাইয়ে ৩ জনের করো’না: বাতিল পাঁচ শতাধিক ফ্লাইট

করোনার সংক্রমণ প্রতিরোধে চীন এ পর্যন্ত বেশ সফল।
আর তা সম্ভব হয়েছে তাদের কঠোর জিরো-কোভিড নীতির কারণে।
প্রাণঘাতী এই ভাইরাস ঠেকাতে চীনারা কতটা প্রতিজ্ঞাবদ্ধ, তার নমুনা দেখা গেলো আরও একবার।
সাংহাইয়ে মাত্র তিনজন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়ার জেরে শুক্রবার কয়েকশ ফ্লাইট বাতিল করেছে চীনা কর্তৃপক্ষ, বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি স্কুলও।

সাংহাই স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, করোনা পজিটিভ শনাক্ত তিন বন্ধু গত সপ্তাহে নিকটবর্তী শহর সুঝৌ ভ্রমণে গিয়েছিল।
তাদের সবার পূর্ণ ডোজ টিকা নেওয়া রয়েছে। এরপরও বাড়তি সতর্কতা হিসেবে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

ফ্লাইট ট্র্যাকার ভ্যারিফ্লাইটের তথ্যমতে, শুক্রবার সাংহাইয়ের দুটি প্রধান বিমানবন্দর থেকে পাঁচশ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

Comments (0)
Add Comment