আফ্রিকার ৭ দেশের ওপর মালদ্বীপের নিষেধাজ্ঞা

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট ঘিরে বিশ্বজুড়ে প্রচণ্ড হইচই শুরু হয়েছে।
করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া ঠেকাতে আফ্রিকার ৭টি দেশ থেকে যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করেছে মালদ্বীপ।
রবিবার থেকে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর এমন পদক্ষেপ নিলো মালদ্বীপ সরকার।

এক বিবৃতিতে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নামিবিয়া, লেসোথো এবং এসওয়াতিনির ভ্রমণকারীদের মালদ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এছাড়া এই দেশগুলোতে থেকে গত দুই দিনে মালদ্বীপে পৌঁছানো ব্যক্তিদেরও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন প্রজাতিকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে ঘোষণা দেয়।
সংস্থাটি বলেছে, করোনার নতুন ধরনটির স্পাইক প্রোটিনে ৩২ বার রূপ বদল ঘটেছে। সাধারণত ভাইরাসের এ ধরনের বারবার রূপ বদল সেটিকে আরও বেশি সংক্রামক এবং বিপজ্জনক করে তোলে।

Comments (0)
Add Comment