নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধে বিশ্বব্যাপী ফ্লাইট বন্ধের পরিকল্পনা

বিশ্বের প্রায় সব প্রান্তে দ্রুতই ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।
পশ্চিমে কানাডা থেকে পূর্বে অস্ট্রেলিয়ায় শনাক্ত হয়েছে ওমিক্রন। তাই, বিশ্বব্যাপী ফ্লাইট বন্ধের পরিকল্পনা আবারও আলোচনায় এসেছে।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের সংবাদে বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে নতুন শঙ্কা।
আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়ে।

করোনাভাইরাস মহামারির কারণে প্রায় ২ বছর ধরে বিশ্ব-বাণিজ্যে স্থবিরভাব বিরাজ করছে।
এটি কাটিয়ে ওঠার চেষ্টায় যখন দেশগুলো ধীরে ধীরে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে, ঠিক তখনই করোনার নতুন ভ্যারিয়েন্টের বিস্তারে বিশ্বব্যাপী দেখা দিয়েছে নতুন সংকট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, ওমিক্রনের তীব্রতার মাত্রা সম্পর্কে তথ্যের ঘাটতি থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও ‘বেশ কয়েকদিন বা কয়েক সপ্তাহ’ লেগে যেতে পারে।

আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, দক্ষ শ্রমিক ও শিক্ষার্থীদের জন্যে তার দেশের দরজা আগামী ১ ডিসেম্বর থেকে খুলে দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল তা পুনর্বিবেচনা করা হবে।

Comments (0)
Add Comment