উগান্ডায় উড়োজাহাজের ভেতর ঘাসফড়িং বিক্রির দায়ে বিমানকর্মীদের বরখাস্ত করা হয়েছে।
দেশটির জাতীয় বিমান সংস্থা তাদের ফ্লাইটের সময় হালকা খাবার হিসেবে যাত্রীদের কাছে ঘাসফড়িং বিক্রি করা নিষিদ্ধ করেছে।
উগান্ডায় জনপ্রিয় একাটি হালকা নাস্তা হলো ‘ঘাসফড়িং’।
উগান্ডা এয়ারলাইনস বলছে, এনসেনেনে নামে এই জনপ্রিয় খাদ্য বিক্রি এই বিমান সংস্থার চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
বিমান সংস্থাটি বলছে, বিমানের মধ্যে এ ধরনের ফড়িংয়ের স্ন্যাক্স বিক্রির সময় কিছু যাত্রী উত্তেজিত ও উচ্ছৃঙ্খল হয়ে ওঠেন।
কারণ এখন এই ঘাসফড়িংয়ের ঋতু নয়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমান সংস্থার কয়েকজন কর্মচারীকে এ ঘটনার পর সাসপেন্ড করা হয়েছে।