বাবার বান্ধবীকে মেয়েদের মারধর

বাবার সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে প্রকাশ্যে এক নারীকে বেধড়ক মারধর করেছে দুই মেয়ে।
সম্প্রতি ভারতের রাজস্থানের ভিলওয়ারার কুচওয়ারা রোডে এ ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, মাঝরাস্তায় দুই মেয়ে জোর করে একটি গাড়ি থামানোর চেষ্টা করে, গাড়িটি না দাঁড়িয়ে গতি কমিয়ে সামনে এগোতে থাকে।
একপর্যায়ে সেখানে উপস্থিত লোকজনের সাহায্যে গাড়ির ভেতর চালকের আসনে বসে থাকা বাবা এবং সঙ্গে থাকা বাবার বান্ধবীকে একপ্রকার জোর করেই গাড়ি থেকে নামিয়ে আনা হয়।
এরপরই ওই নারীকে রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে কিল, চড় ও লাথি-ঘুসি দিয়ে বেধড়ক মারধর শুরু হয়।

ওই দুই মেয়ের অভিযোগ, ‘বাবা দীর্ঘদিন ধরেই ওই নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত।
অনেকবার বারণ করাতে কাজ না হওয়ায় আজ আমরা এ কাজ করতে বাধ্য হয়েছি।’

Comments (0)
Add Comment