ভারতে একদিনে ৮ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

ভারতে নতুন করে আরও আট জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মহারাষ্ট্রের সাত ও দিল্লির একজন রয়েছেন।
জানা গেছে, মহারাষ্ট্রের সাত জনের মধ্যে চার জন বিদেশ থেকে এসেছেন।
বাকি তিনজন তাদের সংস্পর্শে এসেছিলেন।

এছাড়া সকালে দিকে তানজানিয়া থেকে দিল্লিতে আসা ৩৭ বছর বয়সী এক নারীর ওমিক্রন শনাক্ত হয়।
করোনার হালকা লক্ষণ থাকার পর পরীক্ষা করা হলে তার ওমিক্রন শনাক্ত হয়।
তিনি করোনা প্রতিরোধী দুই ডোজ টিকা নিয়েছেন।
দেশটির এলএনজেপি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. সুরেশ কুমার এ তথ্য জানান।
ভারতে ওমিক্রন শনাক্তে তার অবস্থান পঞ্চম।

এ নিয়ে ভারতে এখন পর্যন্ত ১২ জনের ওমিক্রন শনাক্ত হলো।
রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটিতে প্রথম ওমিক্রন শনাক্ত হয় কর্ণাটকে।
সে সময় আক্রান্তদের সংখ্যা ছিল দুই।
তৃতীয় ব্যক্তি ছিলেন গুজরাটের ও চতুর্থ ব্যক্তি মহারাষ্ট্রের।

Comments (0)
Add Comment