‘শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করতে চাই’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করতে চাই।

সোমবার ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আজ ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে।
আমরা যৌথভাবে আমাদের ৫০ বছরের বন্ধুত্বের ভিত্তিকে স্মরণ ও উদযাপন করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে আগ্রহী।
একইসঙ্গে আমি শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত হচ্ছে।
ঢাকা ও দিল্লি ছাড়াও বিশ্বের ১৮টি দেশে দিবসটি পালিত হচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতার ১০ দিন আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত।

 

 

Comments (0)
Add Comment