সৌদি আরবে শূন্য ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

অন্যান্যবারের চেয়ে এবার আরও বেশি শীতল মৌসুমের মুখোমুখি হতে যাচ্ছে সৌদি আরব।

মঙ্গলবার থেকে দেশটিতে ঠাণ্ডা মৌসুম শুরু হয়েছে।
এই মৌসুমে দেশটির বেশিরভাগ অংশে তাপমাত্রা অনেকটাই কমে আসবে।
এই সময়ে তীব্র ঠাণ্ডা পড়বে এবং ঘন ঘন তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা নামতে পারে শূন্য ডিগ্রিতে। খবর সৌদি গেজেটের

আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানের গবেষক এবং বিশিষ্ট জলবায়ু পরিস্থিতির নামকরণের জন্য সৌদি কমিটির সদস্য আবদুল আজিজ আল-হুসাইনি বলেন, ৩৯ দিনের সময়কাল, যা আল-মুরাবানিয়াহ নামে পরিচিত, এই বছর ৭ ডিসেম্বর (মঙ্গলবার) শুরু হয়েছে।
এটি শীত মৌসুমের প্রকৃত শুরুর তারিখ।

আল-হুসাইনির মতে, সৌদি আরব এবং উত্তর গোলার্ধে শীত বা শীতকালীন অয়নকালের প্রকৃত সূচনা হবে ২১ ডিসেম্বর মঙ্গলবার।
এটি উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাত।

তিনি বলেন যে, তিনটি নক্ষত্র আল-মুরাবানিয়ায় বিস্তৃত, প্রতিটিতে ১৩দিন, মোট ৩৯দিন এবং এই সময়কাল গম চাষের জন্য উপযুক্ত। এরপর দিন বাড়তে শুরু করে।

Comments (0)
Add Comment