এছাড়া নভোএয়ারের অন্যান্য রুটে যাত্রীরা জনপ্রতি সর্বনিন্ম ৩,২০০ টাকায় চট্টগ্রাম, ৪,৫০০ টাকায় কক্সবাজার, ২,৭০০ টাকায় সিলেট এবং ২,৭০০ টাকায় যশোর রুটে ভ্রমণ করতে পারবেন।
নভোএয়ার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে। শিগগিরই নেপাল ও ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে ফ্লাইট পরিচালনা করবে।
৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে পর্যটন নগরী কক্সবাজার, সিলেট ও মায়ানমারের ইয়াঙ্গুনে ভ্রমণ করতে তিন দিন ও দুই রাতের আকর্ষণীয় প্যাকেজ রয়েছে নভোএয়ারের।
বিস্তারিত তথ্যের জন্য যেকোনো ট্রাভেল এজেন্সি অথবা ০১৭৫৫৬৫৬৬৫৬-৭২ অথবা ১৩৬০৩ যোগাযোগ করতে বলা হয়েছে।