একাত্তরের যুদ্ধে ভারত জিতেছে: রাজনাথ

১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের নিঃস্বার্থ আত্মত্যাগ আর দোর্দণ্ড প্রতাপে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

বাংলাদেশের এই বিজয়ে সহযোগিতা করেছিল প্রতিবেশী desh ভারত। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তাদেরও অনেক সেনা প্রাণ হারিয়েছেন। কিন্তু, তাই বলে এটিকে শুধু ভারতীয়দের লড়াই বা একমাত্র তাদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এমনটা বলার উপায় নেই। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নেতারা যেন সেটি প্রতিষ্ঠা করতেই উঠেপড়ে লেগেছেন। এ তালিকায় সবশেষ যোগ হলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রোববার (১২ ডিসেম্বর) নয়া দিল্লির ঐতিহাসিক ইন্ডিয়া গেটে একাত্তর সালের যুদ্ধ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, আমি ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি সৈনিকের সাহসিকতা, বীরত্ব ও আত্মত্যাগের সামনে মাথানত করি; যাদের কারণে ১৯৭১ সালের যুদ্ধে ভারত জয়লাভ করেছিল। এই দেশ সেই সাহসীদের আত্মত্যাগের জন্য সদা ঋণী থাকবে।

এরপর বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করা ভারতীয় সৈন্যদের পাশাপাশি মুক্তিবাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘ভারতের অবদান’-এর কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

Comments (0)
Add Comment