সাংবাদিকের ওপর চড়াও নাসির হোসেনের সাঙ্গপাঙ্গ, দেখে নেওয়ার হুমকি

অন্যের স্ত্রীকে অবৈধভাবে বিয়ে করা মামলার শুনানির পর আদালতের এজলাসের বাইরে সাংবাদিকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গীরা।

শুধু ক্যামেরায় হামলা নয়, পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেন তারা।

অভিযোগ পাওয়া গেছে, আজ সোমবার সকালে সময় টেলিভিশনের সাংবাদিক টিমের ওপর এমনই হামলা চালিয়েছে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গীরা।

সংশ্লিষ্ট মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মিসহ ৩ জনকে পূর্বশর্তে আজ জামিন দিয়েছেন আদালত।
অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৪ জানুয়ারি ধার্য করা হয়েছে।

হামলার শিকার সময় টেলিভিশনের ওই প্রতিবেদক জানান, তালাকের আগে অবৈধভাবে বিয়ে করার মামলায় অভিযোগ গঠনের শুনানিতে হাজিরা দিয়ে চলে যাওয়ার সময় নাসির ও তার স্ত্রী তামিমা তাম্মির ভিডিও ধারণের সময় আচমকাই সময় টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাম্যানের ওপর হামলা করেন নাসিরের সাঙ্গপাঙ্গরা।

এ বিষয়ে অবশ্য নাসির-তামিমা দম্পতি কোনো কথা বলেতে রাজি হননি।
তবে আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা কেউ আইনজীবী নন। ক্যামেরা রোল করে নিচে রাখা ছিল।
আইনজীদের ভাষ্য অনুযায়ী- হামলাকারীরা নসিরের ঘনিষ্ঠজন।

সূত্র-আরটিভি অনলাইন

Comments (0)
Add Comment