অন্ধকারে আফগান মিডিয়ার ভবিষ্যৎ

ভয়াবহ সঙ্কটে আফগানিস্তানের মিডিয়া জগৎ।
অর্থের অভাব ও তালেবান সরকারের চাপে একে একে বন্ধ হচ্ছে দেশটির বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্র।
পরিসংখ্যান বলছে, তালেবান সরকার ক্ষমতা দখলের পর ৪০ শতাংশ মিডিয়া বন্ধ হয়ে গেছে।
বাধ্য হয়ে পেশা বদল করছেন অনেক সংবাদকর্মী।
আফগানিস্তানের একটি টেলিভিশনের চিত্র সাংবাদিক মুস্তাফা জাফারি।
টেলিভিশনটি বন্ধ হওয়ায় জীবিকার তাগিদে এখন ফুটপাতে ভুট্টা পুড়িয়ে বিক্রি করছেন।

সাবেক এই চিত্র সাংবাদিক বলেন, দুর্ভাগ্য হলেও সত্য যে আমি কোনো উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি না।
দিন যত যাচ্ছে ততই আশাহত হচ্ছি।
রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা কোনোটাই ভালো না।

মুস্তাফা জাফারির মতো অনেক সাংবাদিকই কাজ হারিয়ে বেকার সময় পার করছেন।

গত আগস্টে তালেবান সরকার ক্ষমতা দখলের পর ব্যাপক চাপের মুখে পড়ে গণমাধ্যমগুলো।
বন্ধ হয়ে যায় সংবাদ প্রচার। রাজনৈতিক চাপ ও অর্থনৈতিক সঙ্কটে টেলিভিশন ও পত্রিকা চালাতে শিমশিম অবস্থা মালিকদের।

Comments (0)
Add Comment