‘চুমু দিচ্ছে না প্রেমিক’, তাই ৯৯৯-এ কল দিয়ে প্রেমিকার অভিযোগ!

প্রেমিক চুমু দিতে চাচ্ছে না। ৯৯৯-এ কল দিয়ে এমন অভিযোগ জানিয়েছেন এক নারী।
আর এমন ‘অযৌক্তিক’ অভিযোগ পেয়ে বিরক্ত হচ্ছে পুলিশ।

এ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের লিংকনশায়ারে।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

লিংকনশায়ার পুলিশ জানায়, আপনার বয়ফ্রেন্ড চুমু দিচ্ছে না, সে জন্য আমাদের কল দেওয়া অযৌক্তিক।
‘জীবন বা সম্পদের তাৎক্ষণিক ঝুঁকি’ না থাকলে জরুরি নম্বরটি ব্যবহার করা থেকে মানুষজনকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে লিংকনশায়ারের পুলিশ।

পুলিশের অভিযোগ, অনেকে ট্রেনের সময়সূচি জানতে ৯৯৯-এ কল দেন, কেউবা দাঁতের ডাক্তারের নম্বর চেয়ে ফোন দেন।
আবার পানি নেই, এমন অভিযোগ জানিয়েও কল দেন অনেকে।
পুলিশ বলছে, বড়দিনের সময় বছরের সবচেয়ে সব্যস্ত সময় পার করেন তারা।

গত বছর করোনার কারণে বিধিনিষেধ থাকা সত্ত্বেও ওই বছরের ২০ ডিসেম্বর থেকে এ বছরের ২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন গড়ে ২৬৫টি জরুরি কল পেয়েছে পুলিশ।

 

Comments (0)
Add Comment