বিমানের দরজা খুলতেই মিলল সারি সারি কঙ্কাল!

রহস্যে ঘেরা এই পৃথিবী।
পৃথিবীতে এমন অনেক ঘটনাই আছে যার কোনো ব্যাখা থাকে না, আবার থাকলেও তা হয়তো অযৌক্তিক মনে হয়।
এমনই একটি ঘটনা ঘটেছিল জার্মানিতে ১৯৫৪ সালে।
স্যান্টিয়াগো এয়ারলাইন্সের ৫১৩ নম্বর বিমান।
আর দশটা সাধারণ দিনের মতো বিমানটি চালক এবং ক্রু সদস্যসহ ৯২ জন আরোহীকে নিয়ে ব্রাজিলের পোর্তো অলেগ্রিতে যাচ্ছিল।
কিন্তু আকাশে উড়াল দেওয়ার কিছুক্ষণ পর থেকে সেই বিমানের কোনো খোঁজ মেলেনি আর।
এক প্রকার উধাও হয়ে গিয়েছিল বিমানটি।
বিমানটি উড়ার পর শেষ আপডেট ছিল, আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি। এরপর থেকে একেবারেই লাপাত্তা।
প্রায় দুই বছর ধরে নিখোঁজ বিমানটিকে খোঁজা হয়।
সমুদ্রে নামানো হয় ডুবুরি।
তবে ফ্লাইট ৫১৩-র এক টুকরোরও খোঁজ পাওয়া যায়নি।
এরপর কয়েক দশক কেটে যায়।
বিমান নিখোঁজ হওয়ায় স্যান্টিয়েগো এয়ারলাইন্সের খুব বাজে ভাবে বদনাম হয়ে যায়। ফলে তারা আর বেশিদিন নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে পারেননি।

অবশেষে ৩৫ বছর পর ব্রাজিলের পোর্তো অলেগ্রির বিমানবন্দরের মাথায় চক্কর কাটতে দেখা যায় হারিয়া যাওয়া সেই বিমানটিকে।
রানওয়েতে নিখুঁতভাবে অবতরণও করেন সেই বিমান।
অথচ বাস্তবে তখন স্যান্টিয়েগো এয়ারলাইন্সের কোনো অস্তিত্বই নেই।
বিমানবন্দরের পক্ষে বিমানচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়।
তবে কোনো সাড়া পাওয়া যায়নি।
বাধ্য হয়েই নিরাপত্তারক্ষীদের নিয়ে বিমানটির দরজা খোলানো হয়।
ভেতরের দৃশ্য দেখে শিউরে ওঠে বিমানবন্দরের কর্মীরা।

বিমানটির প্রতিটি সিটে সিটবেল্ট বাঁধা অবস্থায় বসেছিল সারি সারি কঙ্কাল।
এমনকি নিখোঁজ বিমানের ক্যাপ্টেন মিগেল ভিক্টর কারিওকেও পাওয়া গিয়েছিল কঙ্কালরূপে।
চালকের আসনে বসে থাকা তার কঙ্কালের হাত তখনও ককপিটের কন্ট্রোল বাটনে। এই বিবরণ ১৯৮৯ সালে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল এক স্থানীয় সংবাদপত্রে। সাপ্তাহিক পত্রিকাটির নাম উইকলি ওয়ার্ল্ড নিউজ।
তার প্রথম পাতায় গোটা গোটা অক্ষরে শিরোনামে লেখা ছিল ‘৯২ টি কঙ্কাল নিয়ে অবতরণ করল পঞ্চাশের দশকের বিমান’।
তবে সেই পত্রিকার সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে।
যুক্তিবাদীরা মিথ্যে প্রমাণে তিনটি যুক্তি দিয়েছিলেন।

উইকলি ওয়ার্ল্ড নিউজ ভুয়া খবর প্রকাশের জন্য বরাবরই পরিচিত ছিল।
এর আগেও এক নিখোঁজ বিমান নিয়ে ভুল খবর প্রকাশ করেছিল তারা।
তার প্রমাণও পেয়েছিল অনেকে। দ্বিতীয়ত, যুক্তিবাদীদের মতে গল্পটি হুবহু একটি সিনেমার গল্প থেকে নেয়া।
১৯৬১ সালের ‘টুইলাইট জোন’-দ্য ওডিসি অফ ফ্লাইট ৩৩ নামে ছিল সিনেমাটি। তৃতীয়ত, ঘটনাটির কোনও প্রমাণ নেই।
একটি সংবাদপত্রের কাটিংয়ের উপরেই বিশ্বাস করা বা না করার বিষয়টি নির্ভর করছে।

 

Comments (0)
Add Comment