আধা কেজি এই শিবলিঙ্গের, দাম ৫০০ কোটি!

ভারতের চেন্নাইতে ব্যাংকের লকার থেকে আনুমানিক ৫০০ কোটি রুপি মূল্যের পান্নার শিবলিঙ্গ উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা।

ইতোমধ্যেই আট সেন্টিমিটারের এই বিপুল মূল্যের শিবলিঙ্গ ঘিরে হইচই পড়ে গেছে চেন্নাইয়ের তাঞ্জাভুরে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, গোপন সূত্রে তাঞ্জাভুরের এক ব্যক্তির কাছে প্রাচীন একটি শিবলিঙ্গ আছে বলে জানতে পারে সিআইডি।
খবর পেয়ে আরুলানন্দনগরের এনএ সামিয়াপ্পানের (৮০) বাড়িতে তল্লাশি চালান পুলিশের অতিরিক্ত মহাপরিচালক কে জয়ন্তী মুরলী ও তার দল।
অভিযান চলাকালীন সামিয়াপ্পানকে না পেয়ে তার ছেলে এনএস অরুণকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় তদন্ত কর্মকর্তাদের অরুণ জানান, তার বাবা ব্যাংকের লকারে একটি শিবলিঙ্গ রেখেছেন। এর বেশি তথ্য দিতে পারেননি তিনি।

এরপরই সিআইডি কর্মকর্তারা হানা দেন স্থানীয় ব্যাংকে।
সেখান থেকে উদ্ধার করা হয় ৫৩০ গ্রাম ওজনের শিবলিঙ্গটি।
একইসঙ্গে শিবলিঙ্গটির বর্তমান বাজারদর জানতেই চমকে ওঠেন তারা।

Comments (0)
Add Comment