অনলাইনে মুসলিম নারী বেচা কেনা!

ভারতে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে মুসলিম নারীদের ছবি বিজ্ঞাপন দিয়ে বিক্রির জন্য ভুয়া নিলামে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রীতিমতো পণ্যের মতো নারীদের দাম নির্ধারণ করা হয় ওই অ্যাপে।
সম্প্রতি এমনই এক ঘটনায় ভারতে সৃষ্টি হয়েছে তোলপাড়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মুসলিম মেয়েদের নিলামে বিক্রির বিষয়ে একটি অভিযোগ সম্প্রতি ভারতীয় পুলিশের হাতে এসেছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
নিলামের বিজ্ঞাপনে বিনা অনুমতিতে শত শত এসব মুসলিম নারীর ছবিও ব্যবহার করা হয়েছে।
এই ঘটনাকে চূড়ান্ত অবমাননাকর বলেই মনে করছেন মুসলিম নারীরা।

 

 

Comments (0)
Add Comment