‘এ বছর অস্ত্রের পরিবর্তে খাদ্যে গুরুত্ব দেবে উ. কোরিয়া’

২০২১ সালজুড়েই খাবারের চরম অভাব ছিল উত্তর কোরিয়ায়।
তাই বাধ্য হয়ে নতুন বছরের শপথে ভিন্ন কথা বললেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
এবার পরমাণু অস্ত্রের পরিবর্তে খাদ্য উৎপাদন ও জীবনযাত্রার মানোন্নয়নে জোর দেওয়ার কথা বলেছেন তিনি। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কোরিয়ার ওয়ারকার্স পার্টির অষ্টম সেন্ট্রাল কমিটি প্লেনারি বৈঠক শেষ হয় শুক্রবার। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য দেন কিম জং উন।
সেখানেই তিনি দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
২০২২-এ উত্তর কোরিয়ার প্রধান লক্ষ্য হবে আর্থিক উন্নয়ন বলেও জানান তিনি।

এ বছর তার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার ১০ বছর পূর্ণ হয়েছে।
২০১১ সালে তার বাবা মারা যাওয়ার পর তিনি ওই পদে বসেন।
কয়েক দিন আগেও কিম নতুন বছরে একাধিক নীতিগত পরির্বতনের কথা ঘোষণা করেছিলেন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ওপরও জোর দিয়েছেন।
তবে এ বার সরাসরি দলের বৈঠকে তার আর্থিক উন্নয়নের প্রসঙ্গ তোলা তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন অনেকে।

 

Comments (0)
Add Comment