পাকিস্তানের মালালাকেও নিলামে তুললো ভারতীয় ‘দালালরা’!

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাইকে বিক্রি করা হবে—এমন বিজ্ঞপ্তি দিয়ে নিলাম ডাকা হয়েছে ভারতীয়দের তৈরি একটি অ্যাপে।

ওই অ্যাপটির নাম ‘বুল্লি বাই’।

মালালার মতো এমন ১১২ জন মুসলিম নারীকে বিক্রি করার জন্য সেখানে নিলাম ডাকা হয়েছে।
সাধারণত এ ধরনের অ্যাপ দিয়ে দালালরা নারীদের দিয়ে অনৈতিক ব্যবসা চালায়।

 এ ঘটনায় দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক ইসমত আরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শতাধিক নারীর মধ্যে রয়েছে ভারতের সুপরিচিত অভিনেত্রী শাবানা আজমী, দিল্লি হাইকোর্টের একজন বিচারকের স্ত্রী, ভারতশাসিত কাশ্মীরের সাংবাদিক কুরাতুলাইন রেহবারসহ বেশ কয়েকজন সাংবাদিক, অধিকারকর্মী ও রাজনীতিক।

Comments (0)
Add Comment