‘ট্রাম্পকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে’

লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রায়িসি।

তিনি বলেছেন, কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

কাসেম সোলাইমানি স্মরণে সোমবার রাজধানী তেহরানে এক বিশাল সমাবেশে প্রেসিডেন্ট রায়িসি এই ঘোষণা দেন।
এদিন ছিল সোলাইমানি হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী।

২০২০ সালের এই দিনে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলায়মানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস ও তাদের কয়েকজন সঙ্গীকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হত্যা করে।

Comments (0)
Add Comment