পুতুলের মাথা কাটছে তালেবান

যে কোনো শপিং মল বা বড় কোনো দোকানে ঢোকার সময় দর্শকদের প্রদর্শনের জন্য পোশাক পরিহিতি পুতুলের মাথা কেটে ফেলার নির্দেশ দিয়েছে তালেবান। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের দোকান মালিকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

তালেবান সরকারেরে এক কর্মকর্তা বলছেন, মানুষের মতো তৈরি এসব পুতুল ইসলামি আইনের পরিপন্থি।

মাথাবিহীন প্লাস্টিকের নারী ম্যানিকিনের গলা কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে এই খবর।

হেরাত শহরে মিনিস্ট্রি ফর দ্য প্রমোশন অব ভারচু অ্যান্ড প্রিভেনশন অব ভাইসের প্রধান আজিজ রহমান বলেন, ম্যানিকিনের মাথা কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
কারণ, এটি শরিয়া আইনের পরিপন্থি।

Comments (0)
Add Comment